রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলনে হেলমেট পরার বিষয়টি স্বীকার করেছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি স্বীকার করছি—গতকাল সংঘর্ষের সময় আমাদের কয়েকজন হেলমেট পরেছিল। ওই পরিস্থিতিতে আমিও হেলমেট পরেছিলাম।”