জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতের এই ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

\r\n

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূল থেকে প্রায় ৪৪ মাইল দূরে এবং ৩৩ মাইল গভীরতায় ভূমিকম্পটি সংঘটিত হয়।

\r\n

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানিয়েছে, ইওয়াতে, আওমোরি, হোক্কাইডোর কিছু এলাকা এবং উপকূলরেখার আরও কয়েকটি অংশে সুনামির ঢেউ ১০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। কর্তৃপক্ষ ইতোমধ্যে উপকূলীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।