ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।


\r\n

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

\r\n

এর আগে সোমবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে।


\r\n

এ সময় তিনি আরও জানান, আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত ৮২টি আসনের ওপর শুনানি শুরু হবে আগামী ২৪ আগস্ট থেকে, যা চলবে চার দিন ধরে।


\r\n

ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো হচ্ছে না জানিয়ে তিনি বলেন, প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিটি বুথে ৫০০ ভোটারের পরিবর্তে এবার থেকে ৬০০ জন ভোটার রাখতে পরিকল্পনা করছে কমিশন।


\r\n

সিনিয়র সচিব আরও জানান, ২২টি রাজনৈতিক দলের তৎপরতা যাচাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি।