নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাব আয়োজন করেছে আলোচনা সভা, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং শহীদ সাংবাদিকদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি। তবে আয়োজনে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের কাউকে আমন্ত্রণ না জানানোয় প্রশ্ন উঠেছে আয়োজকদের সদিচ্ছা ও উদ্দেশ্য নিয়ে।
এই নিয়ে ভিভিন্ন রাজনৈতিক মহেলে বেশ আলোচনার ঝড় উঠেছে অনেকেই বলছেন, এই ধরনের একচোখা আয়োজন জাতির ইতিহাস বিকৃতির পথে এগিয়ে যাওয়ার সংকেত দেয়। এর সঙ্গে জড়িত থাকে দায়িত্ব, স্বচ্ছতা ও সকল পক্ষের প্রতি সম্মান। অথচ এবার সেই মূল্যবোধগুলোকেই যেন ছুঁড়ে ফেলা হয়েছে।
জানা গেছে, আয়োজনে শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের (বিএনপি) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয়তাবাদী দলের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বা ঐতিহাসিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ না জানানোয় অনেকেই প্রশ্ন তুলেছেন প্রেস ক্লাবের নিরপেক্ষতা ও দায়বদ্ধতা নিয়ে।
জাতীয় প্রেস ক্লাবের এই আয়োজন নিয়ে অনেকেই সামাজিক যোগামাধ্যামে বিরূপ মন্তব্য করতে দেখো গেছে।
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এমন অনুষ্ঠানে মূল অংশীদারদের বাদ দিয়ে একতরফা রাজনৈতিক প্রভাবের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান এবং ইতিহাস বিকৃতির এক বিপজ্জনক নজির।





