রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় দিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাচ্ছিল। পথে তারা পুলিশের দিকে ইট ও জুতা নিক্ষেপ করতে শুরু করে। সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এর ফলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াপাল্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।