জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় পার্টিকে (জাপা) আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ মন্তব্য করেন।

\r\n

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টার দিকে তিনি এ স্ট্যাটাস দেন।

\r\n

সারজিস আলম তার স্ট্যাটাসে লেখেন, \"জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি।\"

\r\n

তিনি আরও বলেন, \"প্রত্যেক নির্বাচনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করতো। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে 'ডামী বিরোধী দল' সেজে বসে থাকতো।\"

\r\n

স্ট্যাটাসে সারজিস আলম আরও লেখেন, \"সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?\"

\r\n

এ ধরণের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে, কারণ জাতীয় পার্টি এর আগে বহুবার সরকার এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে নানা বিতর্কিত অবস্থানে থেকেছে।