জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয়। প্রথমে হল সংসদের ফল প্রকাশ করা হয়, এরপর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
ঘোষিত ফলাফলে আরও যারা নির্বাচিত হয়েছেন—
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (ফার্মেসি)
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর (গণিত)
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি (ইংরেজি)
সাংস্কৃতিক সম্পাদক: শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)
সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন (উদ্ভিদবিজ্ঞান)
নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (নাটক ও নাট্যতত্ত্ব)
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ (বাংলা, জাতীয় দলের ফুটবলার, স্বতন্ত্র)
সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র): মাহাদী হাসান (মাইক্রোবায়োলজি)
সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী): ফারহানা লুবনা (গণিত)
আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইমন লিখন (ফার্মেসি)
সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: আহসান লাবিব (বাগছাস)
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্র): তৌহিদ ইসলাম (মাইক্রোবায়োলজি)
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী): নিগার সুলতানা (ফার্মেসি)
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক (প্রাণিবিদ্যা)
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (পরিবেশ বিজ্ঞান)





