স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’র সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে পাঠানো এক ক্ষুদেবার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারাদেশে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অভিযানে এ পর্যন্ত ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৭৮৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারাদেশ থেকে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শটগান, একটি রাইফেল ও ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে ৩০৬ রাউন্ড গুলি, ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬ দশমিক ৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা এবং ১০টি বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ।সাম্প্রতিক সময়ে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার এবং তথাকথিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অন্তর্
সরকার ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।





