জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মাধ্যমে ২১ দিন ধরে শূন্য থাকা জনপ্রশাসন সচিবের পদে নতুন নিয়োগ দেওয়া হলো। এর আগে মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।

এহসানুল হক প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি মন্ত্রণালয়ের নীতি ও প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করবেন।