জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

\r\n

শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানে ‘আবরার ফাহাদ এভিনিউ’তে আয়োজিত ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ সমর্থন জানান।

\r\n

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দিন ধরে রাস্তায় বসে আছে। তাদের আবাসন ও শিক্ষার ন্যায্য দাবিকে অবহেলা করা অন্যায়। আমরা তাদের পাশে আছি।”

\r\n

তিনি সরকারকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এই সংকটের একটি সুষ্ঠু সমাধান করতে হবে। নইলে ছাত্র-জনতার ক্ষোভ কী পরিণতি ডেকে আনবে, তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।”

\r\n

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক ধরনের স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে রয়েছে। সেখানে শিক্ষার মানোন্নয়ন হয়নি, আবাসনের কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার্থীদের এই অবহেলা রাষ্ট্রের জন্যই ক্ষতির কারণ হবে।”

\r\n

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন 'জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব জাহিদুল ইসলাম, যেখানে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা ও শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।