ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম জানিয়েছেন, ছাত্রী ভোটারদের কাছ থেকে তিনি বেশি সাড়া পাচ্ছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের বোনরা আমাদের কাছে এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। আমরা আশাবাদী, তারা ইসলামী ছাত্রশিবির বা আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।”


তিনি আরও বলেন, “ছাত্রদের কাছেও যাচ্ছি, তবে ছাত্রীদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি ইতিবাচক সাড়া পাচ্ছি। এতে আমরা আরও আশাবাদী হয়েছি।”


উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।


প্যানেলের অন্যান্য পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা হলেন: বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক: আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়। 


এছাড়া, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ১৩ শিক্ষার্থী।