জাবি প্রতিনিধি :ফিন্যান্স ফেস্ট-২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নারী শিক্ষার্থীদের প্রতি মারমুখী আচরণ এবং জুনিয়র শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন স্বজনের বিরুদ্ধে।


অনুষ্ঠানটি দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছিল—একটি ফিনফেস্ট ১০.৫ কে রান এবং অন্যটি জব ফেয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই সেগমেন্টের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ শুরু হলে এ ঘটনাটি ঘটে। অভিযোগকারী শিক্ষার্থীরা বলেছেন, ক্রেস্ট বিতরণকে কেন্দ্র করে ইমাম হোসেন সরাসরি তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন এবং মারার জন্য তেড়ে আসেন।


ইমাম হোসেন স্বজন ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত।


গতকাল শনিবার (১৩ ডিসেম্বর), রাত সড়ে এগারোটার দিকে ফিন্যান্স ফেস্ট-২০২৫ এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগী শিক্ষার্থী তানজীন নুসরাত মুনা, রওনক জাহান তানিশা, মো. নাসিমুল ইকবাল হোসেইন একই বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। 


ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, 'গতকাল যখন আমাদের প্রোগ্রাম চলছিল তখন ব্যাকস্টেজে ক্রেস্ট দেওয়ার সময় এক প্রকার বৈষম্য করা হয়।

ফিন ফেস্টের দুটো ইভেন্ট  জব ফেয়ার এবং ম্যারাথনের। অনুষ্ঠানে ম্যারাথনে যারা ছিলেন তাদের ক্রেস্ট প্রদান করা হলেও জব ফেয়ারে যুক্ত কাউকে দেওয়া হয়না।সেই সময় আমরা এক সেটির প্রতিবাদ জানালে ৫০ তম আবর্তনের ইমাম হোসেন সরাসরি আমাদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে তিনি মারার জন্য  তেড়ে আসে। তখন ৫২ তম আবর্তনের আরেকজন শিক্ষার্থী কে সে লাইফ থ্রেট দেয়।এরপর আমরা টিএসসির দিকে চলে আসি।


শিক্ষার্থীরা বলেন ,'আমরা এখন চাই এরকম একটি পাবলিক প্লেসে নারী শিক্ষার্থীকে এমন থ্রেট যে দিয়েছে তার বিচার হোক বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক নিয়ম অনুযায়ী'।


এ বিষয়ে ইমাম হোসেন স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা না বলে সরাসরি কথা বলবেন বলে জানান কিন্তু আর যোগাযোগ করেননি।