ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ সোমবার (২ মার্চ) মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সমরিতা হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।


নাছির অভিযোগ করেন, ঘটনায় ছাত্রশিবিরের হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা বেশি আহত হয়েছেন। তার দাবি, কক্ষের দরজা ও লাইট বন্ধ করে ছাত্রদলের কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।


তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে দ্রুত মামলা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান তিনি।