ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনিত ডাকসু ভিপি প্রার্থী আবদুল কাদেরের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে।দৈনিক আমার দেশ টকশোতে অংশ নিয়ে আবদুল কাদের বলেন, “ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল।” এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

জিহাদ এহসান নামের একজন লিখেছেন, “যারা ক্ষমতার জন্য জালিমকে দায়মুক্তি দেয়, আল্লাহ তাদের যথাযথ প্রতিদান দেবেন।” কামরুন্নাহার পলি মন্তব্য করেছেন, “ক্ষমতায় যাওয়ার জন্য এমন মিথ্যাচার। তারা যদি ক্ষমতায় আসে, কী করবে?”

আফিয়াল বিন শেখ ইসমত বলেন, “ছাত্রলীগের মেয়েদের ভোট পাওয়ার উপায় হিসেবে কাদের এটাকে ব্যবহার করছেন।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজাদুল ইসলাম আদনান লিখেছেন, “সেদিন তো ছাত্রলীগের নেতাকর্মীরা তন্বিদের বেধড়ক পিটিয়েছিল। ভোট পেতে আর কত নিচে নামবেন?”

ঢাবির আরেক ভিপি প্রার্থী আবদুল ওয়াহেদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারীদের হ্যারাসমেন্টে জড়িত ছিল। ১৫ জুলাই ২০২৪ সালে তাদের হামলা ও অত্যাচার বিশ্ববাসী দেখেছে। আবারও তাদেরকে সহনশীল হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ ভুল।”

সোশ্যাল এক্টিভিস্ট অন্তু মুজাহিদ মন্তব্য করেছেন, “ওবায়দুল কাদেরের শূন্যস্থান পূরণ করছে আবদুল কাদের। ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’ বলা কাদেরের জায়গায় এখন আরেক কাদেরের কার্যকলাপ।”