চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন।
শুক্রবার(২৪)আগস্ট রাত ৮ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাওলি ইউনিয়নের আয়োজনে দামুড়হুদা উপজেলা যুব বিভাগের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উত্তম ব্যবহারে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী রুহুল আমিন।তিনি বলেন, আপনারা আজকে যারা জামায়াতে যোগ দিলেন সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে চলবেন ও অসৎ উপায়ে অর্থ উপার্জন বন্ধ করবেন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।
হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী প্রমুখ।
উল্লেখ্য এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন দলত্যাগ করে জাময়াতে যোগ দিয়েছেন। তার আগে এক যোগে চার শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।





