চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

এর আগে সোমবার সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। তাদের দাবি বিবেচনায় নিয়েই কমিশন তারিখ পিছিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখও পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।