চাঁদপুরের ফরিদগঞ্জের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির আহমেদ নামে একজন দোকান কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে, যার ফলে বাজারের অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় জয়নাল আবেদীনের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাব্বির আহমেদ দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা দাবি করেছেন, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।





