ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন টাওয়ারে ঘুরতে আসা দুই পর্যটককে লিফটে আটকে রেখে গেট বন্ধ করে দায়িত্বপ্রাপ্তরা চলে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন তারা। ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে। হতাশ হয়ে পড়া পর্যটকরা অবশেষে ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।


টাওয়ারে উপস্থিত অনেকেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বহীনতার নিদর্শন হিসেবে মন্তব্য করেছেন। স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্রে এমন অবহেলা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।


দায়িত্বপ্রাপ্ত ইফাজ বলেন, “চরফ্যাশন টাওয়ার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। নির্ধারিত সময়ের বাইরে লিফট ও গেট বন্ধ রাখা হয়। সব তলায় সাউন্ড সিস্টেম না থাকায় ভেতরে আটকে থাকা পর্যটকদের বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত।”


স্থানীয়রা এই ঘটনার পর পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।