রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। তবে কে বা কারা এই নাশকতা চালিয়েছে সে সম্পর্কে এখনও তথ্য নেই।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান জানান, “রাত পৌনে ৪টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। বর্তমানে কাউকে আটক করা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নিতে এবং তদন্ত শুরু করেছি।”





