পবিত্র মাহে রমজান উপলক্ষে “আগামীর গোয়াইনঘাট বিনির্মাণে ছাত্র জমিয়তের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে এই আয়োজন করা হয়।


গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ইকরামুল হক জাবেরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ইয়াহিয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুর হক খুকন ও আব্দুল মতিন।


আলোচনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাকির হোসাইন, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবুল হাসানাত, সাধারণ সম্পাদক হাফিজ শুয়াইবুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাহফুজ এবং গোয়াইনঘাট সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মারুফ আহমদ।


আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।