চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে মাদক বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদক নির্মূল কমিটি (মানিক) আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, মনিরুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্রদল নেতা মেসবাহুল হক বুলেট, জামায়াত নেতা ডা. আব্দুল গনি ও আব্দুর রাকিবসহ অনেকে।
এছাড়া সাধারণ মানুষের মধ্যে দেলোয়ার হোসেন ডালিম, তেলিপাড়া বাজার কমিটির সভাপতি সেলিম রেজা এবং শিক্ষক রুহুল আমীনও বক্তব্য দেন।
বক্তারা এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা না নিলে সামাজিক অবক্ষয় আরও বাড়বে।





