রাজধানীর গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


\r\n

পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার তিনজন ছাত্র ও দুইজন শিক্ষককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের সামারি ট্রায়ালে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করা হবে।


\r\n

পুলিশ আরও জানিয়েছে, ভিডিও ফুটেজের মাধ্যমে রাতেই পাঁচজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল।


\r\n

ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা ওই নারীকে খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে। আশপাশে কয়েকজন তাকে ঘিরে রেখেছে। দুইজন তার ওপর ছোট বালতি ও মগ দিয়ে পানি ঢালছেন। তাদের মুখে হাসি দেখা গেলেও, নারীর অভিব্যক্তিতে ঠান্ডায় অস্বস্তি স্পষ্ট ছিল।


\r\n

ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।