জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা হয়েছে। সরকার পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে আরও শতাধিক আহতকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
\r\nপ্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫) এর ১১ (৪) ধারা অনুযায়ী আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। নতুন গেজেটে ৪৭৪ জনকে শ্রেণি- ‘খ’ (গুরুতর আহত) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আদেশটি জারি করা হয়েছে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর হয়েছে।





