ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না হওয়া প্রসঙ্গে ১০টি আইনি জটিলতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, বিএনপি ‘গায়ের জোরে’ নগর ভবন বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে নগরবাসী ভোগান্তিতে পড়ছে এবং সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
\r\nসোমবার (১৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
\r\nতিনি লেখেন, “উল্লেখিত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ইশরাক হোসেনের শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
\r\nউল্লেখযোগ্য ১০টি পয়েন্ট তুলে ধরেন তিনি, যার মধ্যে রয়েছে:
\r\n- \r\n
- \r\n
আর্জি সংশোধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছে, তা লঙ্ঘন করে নির্বাচন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে।
\r\n \r\n - \r\n
নির্বাচন কমিশন শুনানিতে অংশ না নিয়ে একতরফা রায় দিয়েছে এবং পরে কোনো আপিল করেনি।
\r\n \r\n - \r\n
আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই এবং নাগরিকদের লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়েছে।
\r\n \r\n - \r\n
স্থানীয় সরকার বিভাগ মামলায় পক্ষভুক্ত ছিল না, ফলে তাদের ওপর রায় প্রযোজ্য নয়।
\r\n \r\n - \r\n
শপথ না দেওয়ার কারণে দায়ের হওয়া রিট মামলা এখনো বিচারাধীন।
\r\n \r\n - \r\n
একই ধরনের মামলায় (বরিশাল সিটি) ট্রাইব্যুনাল ভিন্ন রায় দিয়েছে, যা দ্ব্যর্থ সৃষ্টি করছে।
\r\n \r\n - \r\n
মেয়াদ সংক্রান্ত স্পষ্টতা নেই—ইশরাক মেয়র হলে কতদিন থাকবেন, তা অনির্ধারিত।
\r\n \r\n - \r\n
নির্বাচন কমিশন নিজেই বলেছে, “আইনি জটিলতা না থাকলে” ব্যবস্থা নিতে, অথচ এখনো তা রয়ে গেছে।
\r\n \r\n - \r\n
আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করা হচ্ছে।
\r\n \r\n - \r\n
অতীতের বিতর্কিত নির্বাচনগুলো বৈধতা পেলে ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানো যাবে।
\r\n \r\n
এছাড়া পোস্টে একটি ছবি শেয়ার করে আসিফ মাহমুদ লেখেন, “ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই অপমানজনক আক্রমণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্বে আন্দোলন হচ্ছে—এটা সাধারণ জনগণের কর্মসূচি নয়।”
\r\nপ্রসঙ্গত, ‘ঢাকাবাসী’ ব্যানারে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাঁরা ইশরাকের দ্রুত শপথের দাবিতে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীরা দাবি করছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধাচরণেই আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে।





