২৪ ঘণ্টার মধ্যেই গাজীপুরের বাইপাইলে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রেকর্ড করেছে।

\r\n

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পনটি ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা তিন দশমিক তিন ধরা হয়েছে।

\r\n

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল বাইপাইল।