ইস/রায়ে/লি হামলায় বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।


\r\n

সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামের এক ফিলিস্তিনির পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার করেন। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে চালানো ই/সরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।


\r\n

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই পরিবারের মোট ৬০ জন সদস্য ইস/রায়েলি হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


\r\n

সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনো হাজার হাজার মরদেহ চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধারে এই বাড়িতেই প্রথম অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।


\r\n

সংস্থাটি আরও জানায়, খননকারী যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট থাকলেও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।

\r\n

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইস/রায়ে/লি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ। ব্যাপক ধ্বংসে গাজার বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।


\r\n

এদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইস/রায়ে/লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ই/সরা/য়েল আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি রয়েছে।