গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের রাস্তাগুলোকে ‘যুদ্ধ অঞ্চল’ হিসাবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরাইল।\r\nবুধবার (৪ জুন) এই ঘোষণা দেয় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
\r\n\r\nগাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), একটি বিতর্কিত মার্কিন ও ইসরাইল- সমর্থিত সাহায্য সংগঠন যা গত সপ্তাহে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি জানিয়েছে তারা সংগঠন এবং এর দক্ষতা বাড়ানো সংক্রান্ত কাজের জন্য তাদের সাইটগুলো আপাতত বন্ধ করে দিচ্ছে।
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সংগঠনটি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
\r\n\r\n
আইডিএফ দাবি করেছে, তাদের সৈন্যরা নির্ধারিত প্রবেশ পথ থেকে বিচ্যুত হয়ে তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের ঝুঁকি মনে করে এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, একটি ত্রাণ কেন্দ্রের কাছে ট্যাঙ্ক, কোয়াডকপ্টার ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে।





