তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, গাজায় আশার নতুন দ্বার খুলতে তার দেশ সব ধরনের সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছে।


\r\n

সোমবার (১১ আগস্ট) আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেন, \"নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ক আমাদের অঞ্চলকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, শুধুমাত্র তাদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আমরা তা কখনোই মেনে নেব না।\"


\r\n

এরদোগান আরও বলেন, গাজায় চলমান সংকটে তুরস্ক ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

\r\n

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের দখলদার বাহিনী গাজায় সামরিক অভিযান চালিয়ে প্রায় ৬১,৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। পুরো ছিটমহলটি ধ্বংস করে একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যার মধ্যে রয়েছে দুর্ভিক্ষ, রোগের বিস্তার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি।


\r\n

এছাড়া, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখিও হয়েছে।