গাজার জেইতুন এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানের সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে, জানিয়েছে জেরুজালেম পোস্ট।

আহতদের মধ্যে দুইজন হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। জবাবে আইডিএফ পুরো গাজায় নতুন সামরিক অভিযান ঘোষণা করেছে।