গাইবান্ধা জেলা প্রতিনিধি :
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধায় এতিম শিশুদের অংশগ্রহণে কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে সাদুল্লাপুর কওমি মাদ্রসার অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে কেক কাটা আয়োজন করা হয় সাদুল্লাপুর প্রেসক্লাব-এ।
এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এসময় কেক খাওয়ার পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করানো হয়।
কেক কাটার আগে যমুনা টেলিভিশনের উত্তরণ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহিদুল ইসলাম।
কেক কাটা শেষে সাদুল্লাপুর প্রেসক্লাব চত্বর এবং হাইস্কুল মাঠে আম, জামরুল ও ডালিমসহ ১২টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক তৌফায়েল হোসেন জাকির, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য ছোলায়মান সরকার ও শামীম সর্দার।
এর আগে বাদ জোহর যমুনার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল-এর স্মরণে সদর উপজেলার খোলাহাটী ফারাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. তারেক। এসময় নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।





