গাইবান্ধায় চাকা পাংচার হয়ে নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি গাড়ি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে গাড়িতে থাকা আনসার সদস্যসহ কয়েকজন আহত হন। নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।


\r\n

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তালতলা বাজারের শোলাগাড়ী মোড় সংলগ্ন এলাকায় ভোটকেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।


\r\n

স্থানীয়রা জানায়, পুলিশ ও আনসার সদস্যসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছিল শ্যালো ইঞ্জিনচালিত ‘ভটভটি’ গাড়িটি। পথে হঠাৎ চাকা পাংচার হয়ে যান চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে। গাড়িতে থাকা আনসার সদস্য শেফালী ও আরিফসহ মোট চারজন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


\r\n

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি এবং নির্বাচনী সরঞ্জামের ক্ষতি হয়নি। পরে বিকল্প বাহনের মাধ্যমে সরঞ্জাম ও দায়িত্বরত সদস্যদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।