গলাচিপা, (পটুয়াখাল) প্রতিনিধি : ‎আজ ১৬ ডিসেম্বর, ৫৪তম মহান বিজয় দিবস। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। 

‎পটুয়াখালীর গলাচিপায় বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। পরে সকাল ৮টার দিকে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ পুষ্পস্তবক অর্পণ করবেন। 

‎এছাড়া, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক  মো. হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম সহ গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম, গলাচিপা পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

পরে মুক্তিযোদ্ধাদের জন্য সংবর্ধনা, আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।