রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত ১২ বোর পাম্প-অ্যাকশন শটগান উদ্ধার করেছে পুলিশ।

\r\n

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন মঙ্গলবার (১৯ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৮ আগস্ট) রাতে বাড়ির মালিকের খবরের ভিত্তিতে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ২৫/৩ নম্বর ছয়তলা ভবনের ছাদের পূর্ব পাশে কাঠ রাখার রুম থেকে শটগানটি উদ্ধার করা হয়। পরে এটি জব্দ করে আইনগত হেফাজতে নেওয়া হয়েছে।

\r\n

ওসি দাউদ হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।