বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) এ শোকবার্তা প্রকাশ করে।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।





