বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানান।
এর আগে ঢাকায় আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক এবং ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চিকিৎসক দলটি খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়ন ও প্রয়োজনীয় পরামর্শ দিতে বাংলাদেশে এসেছে বলে জানা গেছে।





