বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে একটি শোকবই খোলা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এটি কার্যক্রম শুরু করে।
\r\nশোকবইতে কুয়ালালামপুরে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা স্বাক্ষর করতে পারবেন। এছাড়া মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গকেও এতে স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনের সূত্র জানায়, শোকবই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।





