জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে সোমবার (৩ নভেম্বর) বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন।
এ তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে বিএনপি ও এনসিপির মধ্যে সমন্বয় ও জোটনীতি অনুযায়ী খালেদা জিয়ার আসনে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাবনা নেই।





