সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এই কঠিন সময়ে তিনি খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


নিজের ফেসবুক পোস্টে মাশরাফী লেখেন, রাজনীতির পথচলায় দীর্ঘ সংগ্রামে খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দেবেন।


উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এ সময় তার পাশে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।