ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত ফার্স সংবাদ সংস্থা।


\r\n

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে নৌবাহিনী মোতায়েনের জন্য তারা প্রস্তুত রয়েছেন।


\r\n

আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।