কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন এএইচএম সফিকুজ্জামান।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাকে এ পদে নির্বাচিত করা হয়।


সফিকুজ্জামান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হন তিনি। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদেও দায়িত্ব পালন করেন।


\r\n\r\n\r\n

১৩তম বিসিএসের এই কর্মকর্তা বর্তমানে অবসরোত্তর ছুটিতে আছেন।