দেশের বিশিষ্ট রাজনীতিক, লেখক, গবেষক, তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।


\r\n

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ী তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।


\r\n

বদরুদ্দীন উমর শুধু রাজনৈতিক অঙ্গনেই নন, বরং একজন স্বতন্ত্র চিন্তাবিদ, লেখক ও গবেষক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। দেশের রাজনৈতিক বাস্তবতা ও সামাজিক পরিবর্তন নিয়ে তার বিশ্লেষণ বহু সময়েই গুরুত্ব পেয়েছে জাতীয় পরিসরে।


\r\n

২০২৫ সালে বাংলাদেশ সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’-এর জন্য মনোনীত হলেও, তিনি সেই পুরস্কার গ্রহণে সম্মতি জানাননি।

\r\n

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর ৯৪ বছর বয়সে রবিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।