ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী কৃষক পুণিত ধানক্ষেতে কাজ করছিলেন, তখন হঠাৎ তার সামনে একটি কালো কোবরা দেখা দেয়। সাধারণত গ্রামের মানুষরা সাপের উপস্থিতিতে বিচলিত না হলেও, এইবার কোবরাটি পুণিতের পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়।

\r\n

পুণিত আতঙ্কিত না হয়ে, উল্টো সাপটিকে ধরে তার মাথায় কামড় দেন। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই সাপটি মারা যায়।পুলিশকে পুণিত জানিয়েছেন, ক্ষেতে কাজের সময় সাপটি কামড় দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সাপটিকে কামড়ে মারেন। যদিও প্রচণ্ড ব্যথা পেয়েও তিনি সাহস হারাননি। পরে গ্রামবাসী তাকে দ্রুত হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অ্যান্টি-ভেনম দিয়ে তার চিকিৎসা করেন।

\r\n

পুণিত পরে সাংবাদিকদের বলেন, “সাপকে কামড়া অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষকে এমন কাজ কখনো করা উচিত নয়।”

\r\n

স্থানীয়রা প্রথমে মনে করেছিলেন পুণিত হয়তো মজা করছেন, কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন সাপটি সত্যিই মারা গেছে।