জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে ভিত্তি করে গণতান্ত্রিক বিকল্প রাজনীতির বিকাশে কাজ করা প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ কুষ্টিয়া জেলায় ছয় মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
নতুন কমিটিতে মো. শাহিনুর রহমান রিকুকে আহ্বায়ক এবং মো. তায়েফ হাসানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—লিমন আহমেদ, এস এম নাজমুস সাকিব, মো. তরিকুল ইসলাম, আব্দুর রাশেদ রিংকু, আসলাম হোসেন এবং নুরুল আলম শামিম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন—মো. সাইফুল্লাহ, জিহাদ শাহরিয়ার, মো. ছাব্বির হোসেন, মারুফ হাসান, তুহিন ইসলাম, আব্দুল খালেক এবং পলাশ মাহমুদ।
কমিটি গঠনে অংশ নিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ১০৮ জন সক্রিয় ও নিবেদিত কর্মী, যারা গণতান্ত্রিক অধিকার এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবর্তনে বিশ্বাসী।
এই কমিটির প্রধান দায়িত্ব হবে—সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, স্বচ্ছ ও মূল্যভিত্তিক রাজনীতির চর্চা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিকল্প রাজনৈতিক ধারা তৈরির প্রক্রিয়াকে গতিশীল করা।
‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশের ভিত্তিতে কুষ্টিয়া কমিটি অনুমোদন করেন।
নেতৃত্বরা জানিয়েছেন, “আমরা মনে করি রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার—লুটপাট, দুর্বৃত্তায়ন বা বৈষম্যের নয়। সেই লক্ষ্যেই কুষ্টিয়ায় গণনির্ভর বিকল্প রাজনীতির ভিত্তি গড়ে তুলছি।”
নতুন নেতৃত্ব জানিয়েছে, তারা তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে কুষ্টিয়ায় পরিবর্তনের রাজনীতির বিস্তারে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করছে।





