কুষ্টিয়া প্রতিনিধি :\r\n\r\nকুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের মৃত কুঞ্জলাল হালদারের ছেলে সম্ভু চরনের মৃত্যুর পরে তার ছেলে বিজয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
\r\n\r\nস্থানীয় সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাবা এবং ছেলের মধ্যে মনমালিন্য হলে বাবা সম্ভু চরণ রাত আনুমানিক এগারোটার দিকে বার্ধক্যজনিত কারনে মৃত হয়\r\nএর পরে ছেলে বিজয় কুমার বাবার মৃত্যুর ঘটনা মেনে নিতে না পেরে বাড়ির পাশে নির্জন বাগানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন এরপর আজ সকালে স্থানীয়দের নজরে পড়লে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।\r\n\r\nএবিষয়ে কুমারখালি থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, রাতে বাবার মৃত্যুর পর সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





