কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি ও গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে আরো দুইজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে সিএনজির চালক ও চাজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছর।
সংবাদটি লেখা প্রর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া সদর ফায়ার ষ্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী এশিয়া পোষ্টকে জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন, এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তারা পথেই মৃত্যুবরণ করেন।





