কুষ্টিয়ায় দুর্বৃত্তদের আগুনে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতের দিকে শহরের পিটিআই রোডে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
আগুনে কার্যালয়ের সাইনবোর্ড এবং বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। তবে ভেতরে থাকা কাগজপত্রের তেমন ক্ষতি হয়নি বলে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। সকাল পর্যন্ত তারা আগুন দেওয়ার ঘটনাটি বুঝতে পারেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





