কুমিল্লা জেলা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান গণি বিন হাদীর হত্যাকারীকে গ্রেফতার এর দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অবরোধ কর্মসূচির বাস্তবায়ন করে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলার সংগঠকবৃন্দ।
আজ ডি এম পি কমিশনারের বিবৃতির প্রতিক্রিয়ার সারাদেশের বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলা নেতৃবৃন্দ কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অবরোধ কর্মসূচির বাস্তবায়ন করেন।
বিক্ষোভে নেতৃবৃন্দ বলেন, \" ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আমরা প্রশ্ন রাখতে চাই— আজ বিচারহীনতার কততম দিন, ইন্টেরিম?\" হাদি ভাই তাঁর শত্রুর সাথেও ইনসাফ করার কথা বলে গিয়েছেন, আজ তাঁর সাথেই ইনসাফ করতে ব্যর্থ হয়েছে সেই ইন্টেরিম।\"
\"হাদি ভাইয়ের খুনীদের যদি বিচার না করা হয়, আমরা ধরে নিব বাংলাদেশের সার্বভৌমত্ব আর বাংলাদেশের কাছে নাই।
কেন্দ্রীয় নির্দেশনার সাথে সমন্বয় রেখে সারা দেশে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলার নেতৃবৃন্দ।
অবরোধে উপস্থিত ছিলেন- ইনকিলাব মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব, \"ওসমান গণি\", যুগ্ম আহ্বায়ক, \"ফারুক নাহিয়ান\",এনসিপি-কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী,
ইঞ্জি. মো. রাশেদুল হাসান, \"ডা. লোকমান হোসাইন\", আহবায়ক, কুমিল্লা মহানগরী, আপ বাংলাদেশ, \"খিজির ফাইয়াজ\"
সাবেক সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর, \"সাফি ফাহিম \" সাবেক যুগ্ম সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও প্রমুখ নেতৃবৃন্দ।





