কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দাখিল করেছেন ড. মোবারক হোসাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর ২০২৫। এর আগে ২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোট ঘোষণার পর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কিছু জটিলতা দেখা দেয়। ২৯ ডিসেম্বর বিকাল ২টায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং বিকাল ৪টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ড. মোবারক হোসাইন।
মনোনয়ন দাখিলকালে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। এ সময় তিনি বলেন,
“সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হলে আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাড়িপাল্লা বিজয়ী হবে।”
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন, কুমিল্লা-৫ নির্বাচনী আসনের সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ডি.জি.এম. আব্দুল মুন্তাকিম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম ও মিজানুর রহমান আতিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।





