কুমিল্লা জেলা প্রতিনিধি: বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে ১০ দলীয় জোটের প্রার্থী ড. মোবারক হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুসুমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আউয়াল, আব্দুল হান্নান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ। সভায় সাধারণ জনগণ ব্যাপক উপস্থিতি রাখে, যেখানে তরুণ, নবীন ও প্রবীণরা সক্রিয়ভাবে অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি বলেন, “আগামী নির্বাচন কেবল দলীয় প্রার্থীকে ক্ষমতা প্রদানের নির্বাচন নয়, এটি দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার নির্বাচন।”
ড. মোবারক হোসাইন সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লার পক্ষে সমর্থন প্রদানের আহ্বান জানিয়ে উঠান বৈঠক সমাপ্ত করেন।





