কুমিল্লা জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার একাধিক গ্রামে তার নির্বাচনী প্রচারণাকালে রঙিন লিফলেট বিতরণ ও ব্যবহার করতে দেখা গেছে। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের রঙিন পোস্টার, ব্যানার ও লিফলেট ব্যবহার নিষিদ্ধ থাকলেও এসব বিধিনিষেধ উপেক্ষা করেই প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর কেউ কেউ জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থীর জন্য আচরণবিধি সমানভাবে প্রযোজ্য হলেও প্রকাশ্যে এমন প্রচারণা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। তারা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার দাবি জানান।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।